জিপিকে দিতে হবে নিরাপত্তা জামানত

২৪ অক্টোবর, ২০১৯ ১৮:৫০  
হাইকোর্টের স্থগিতাদেশ টিকিয়ে রাখতে হলে বাকেয়ার দাবির অর্ধেক টাকা নিরাপত্তা জামানত হিসেবে বিটিআরসি-কে জমা দিতে গ্রামীণফোনকে পরামর্শ দিয়েছেন আদালত। তবে বিটিআরসি তাদের কাছে কোনো টাকাই পায় না বলে আদালতকে গ্রামীণফোন আইনজীবি অবহিত করলে কত টাকা দিতে পারবে জানতে চেয়ে ৩১ অক্টোবরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। স্থাগিতাদেশ প্রত্যাহারে নিয়ন্ত্রক সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে অডিট বিষয়ক রিটের শুনানিতে আপিল বিভাগ এই নির্দেশনা দিয়েছেন। বলেছেন, বকেয়া টাকা দেওয়ার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ টিকিয়ে রাখতে নিরাপত্তা জামানত হিসেবে গ্রামীণফোনকে কিছু টাকা জমা দিতে হবে। শুনানিতে গ্রমীণফোনের আইনজীবী ব্যারিস্টার তামিন হুসাইন শাওন-কে এও বলা হয়েছে শেষ পর্যন্ত গ্রামীণফোনের কাছে বিটিআরসি কোনো টাকা না পেলে জমা করা টাকা ফেরত দেওয়া হবে।